Sports
আবাহনীর প্রথম হার, এক পাকিস্তানির জোড়া গোলে প্রথম জয় ব্রাদার্সের
বাংলাদেশ ফুটবল লিগে চতুর্থ ম্যাচে হারের ধাক্কা খেল আবাহনী লিমিটেড। গোপালগঞ্জ স্টেডিয়ামে আজ রোমাঞ্চকর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আকাশি-নীলেরা। ব্রাদার্সের জয়ের নায়ক পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজা
লেখক ক্রীড়া প্রতিবেদক134K বার পড়া

বাংলাদেশ ফুটবল লিগে চতুর্থ ম্যাচে হারের ধাক্কা খেল আবাহনী লিমিটেড। গোপালগঞ্জ স্টেডিয়ামে আজ রোমাঞ্চকর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আকাশি-নীলেরা। ব্রাদার্সের জয়ের নায়ক পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজা, তিনি একাই করেন দুটি গোল।
আবাহনীর রক্ষণের ভুলে প্রথম গোল পায় ব্রাদার্স। প্রথমার্ধের মাঝামাঝি ব্রাদার্সের সীমানা থেকে লম্বা করে বাড়ানো বল আবাহনীর রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে ব্রাদার্স ফরোয়ার্ড আলী রেজা পেয়ে যান, পায়ের টোকায় সহজেই জালে পাঠান তিনি। প্রথমার্ধ শেষ হয় এই এক গোলেই।



