Sports
সৌম্যও বাদ, টেস্ট দলে কেন নেই কোনো তৃতীয় ওপেনার
অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজে দলে ছিলেন সৌম্য সরকার। কোনো ম্যাচেই তাঁর একাদশে জায়গা হয়নি। এ মাসেই আফগানিস্তানের বিপক্ষেও দলে থেকে একাদশে সুযোগ পাননি সৌম্য। পাঁচ বছর পর টেস্ট দলে ফিরে ম্যাচ খেলার আগেই বাদ পড়েছেন এই ওপেন
লেখক ক্রীড়া প্রতিবেদক35K বার পড়া

অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজে দলে ছিলেন সৌম্য সরকার। কোনো ম্যাচেই তাঁর একাদশে জায়গা হয়নি। এ মাসেই আফগানিস্তানের বিপক্ষেও দলে থেকে একাদশে সুযোগ পাননি সৌম্য। পাঁচ বছর পর টেস্ট দলে ফিরে ম্যাচ খেলার আগেই বাদ পড়েছেন এই ওপেনার।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষণা করা মিরপুর টেস্টের দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ দুই ওয়ানডেতে যথাক্রমে ৯ ও শূন্য রানে আউট হয়ে যান, পরে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। ওয়ানডেতে খারাপ পারফরম্যান্সের কারণে কি টেস্ট দল থেকেও বাদ পড়ে গেলেন? প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আসলে তা নয়।



