জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টের ফল নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। নারীদের ১০০ মিটারে ফটোফিনিশিংয়ে দেখা গেছে ১০.৭৫ সেকেন্ড সময়। অথচ ডিজিটাল বোর্ডে প্রথম হওয়া শিরিন আক্তারের সময় দেখানো হয়েছে ১২.৮ সেকেন্ড। ছেলেদের ১০০ মিটারেও ফটোফিনিশ যন্ত্র কাজ করেনি। তার ওপর ডিজিটাল বোর্ডে প্রথমে দেখানো ফল প্রায় সাত মিনিট পর বদলে যায়।
‎এমন বিতর্কের দিনেও ঢাকার জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে নারীদের ১০০ মিটারে প্রথম হয়ে দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন শিরিন আক্তার। এ নিয়ে ১৮ বার এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।