National
এবার ইসির সংলাপ নিয়েও জামায়াত-এনসিপির ভিন্ন অবস্থান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁদের দলীয়ভাবে আলাদা মতবিনিময় করার বিষয়টি ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামী। ১১–দলীয় ঐক্যের সবচেয়ে বড় দল জামায়াত চেয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ
লেখক নিজস্ব প্রতিবেদক103K বার পড়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁদের দলীয়ভাবে আলাদা মতবিনিময় করার বিষয়টি ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামী। ১১–দলীয় ঐক্যের সবচেয়ে বড় দল জামায়াত চেয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বসবে জোটগতভাবে। এখন নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ নিয়েও কার্যত ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত ও এনসিপি।
নির্বাচন কমিশন এরই মধ্যে নিবন্ধিত দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে। সংলাপের প্রথম দিনে রোববার ১১–দলীয় ঐক্যের তিনটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দল তিনটি হলো—জামায়াত, এলডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। অন্য দলগুলোকে ডাকা হয়েছে পরের দুই দিন। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক এনসিপি ও আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে আগামী ১ ডিসেম্বর।



