২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, গণ–অভ্যুত্থান পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দল ও জামায়াতের জাতির প্রতি অঙ্গীকার ও বক্তব্য এক ছিল। তবে ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চালানো হচ্ছে। একটি রাজনৈতিক পক্ষ এখান থেকে সরতেই পারছে না।