National
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার
নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ)
লেখক বিশেষ প্রতিবেদক160K বার পড়া

নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, রবিউল একটি তথ্য পাচার চক্রের সক্রিয় সদস্য। অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত এসব তথ্য বিক্রি করা হচ্ছিল, যা নাগরিকের গোপনীয়তাকে ঝুঁকির মুখে ফেলেছে।



