National
ককটেল বিস্ফোরণের মামলায় রিমান্ডে পাঠানো হলো প্রয়াত সংসদ সদস্য আনারের মেয়ে মুমতারিনকে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে যাত্রাবাড়ী থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে। আজ বৃহস্পতিবার বিস্ফোরকদ্রব্য
লেখক নিজস্ব প্রতিবেদক139K বার পড়া

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে যাত্রাবাড়ী থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে। আজ বৃহস্পতিবার বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।



