National
দুই বছর আগে মৃত্যু, তবু তাঁরা নাশকতার মামলার আসামি
মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মামলার আসামি হলেন গাজীপুরের শ্রীপুরের সাবেক দুই জনপ্রতিনিধি। তাঁদের একজন পৌর কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের
লেখক প্রতিনিধি90K বার পড়া

মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মামলার আসামি হলেন গাজীপুরের শ্রীপুরের সাবেক দুই জনপ্রতিনিধি। তাঁদের একজন পৌর কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। তাঁদের প্রশ্ন, মৃত্যুর পরও কীভাবে কেউ সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেন?
গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলায় ১১১ জনকে আসামি করা হয়েছে।



