National
মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের নিরীহ মানুষের ওপর নির্বিচার গণহত্যা, নির্যাতন, গণধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছিল, তখন বহির্বিশ্বের মানবতাবাদী যে কণ্ঠস্বরগুলোতে এর প্রবল প্রতিবা
লেখক বিশেষ প্রতিনিধি122K বার পড়া

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের নিরীহ মানুষের ওপর নির্বিচার গণহত্যা, নির্যাতন, গণধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছিল, তখন বহির্বিশ্বের মানবতাবাদী যে কণ্ঠস্বরগুলোতে এর প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছিল, অঁন্দ্রে মালরো ছিলেন তাঁদের অন্যতম। ফরাসি এই দার্শনিক, সাহিত্যিক, শিল্পকলা তাত্ত্বিক এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্রে মালরো স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘বাংলাদেশের এই সংগ্রাম কেবল গণতন্ত্রের নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এর জন্য প্রয়োজন সশস্ত্র প্রতিরোধ।’



