National
টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।
লেখক নিজস্ব প্রতিবেদক159K বার পড়া

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের দলটি তেজগাঁও ও কুড়িল টোল প্লাজা সরেজমিনে পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা ও টোল আদায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে বলে দলের কাছে প্রতীয়মান হয়েছে।



