National
ফসল না হওয়া জলাবদ্ধ জমিতে পানিফল চাষ, বছরে ২৫ কোটি টাকার বাণিজ্যের আশা
দেখতে অনেকটা শিঙাড়ার মতো। তবে দোকানে ভাজা হয় না, জন্মায় পানিতে। শক্ত খোসা ছাড়ালেই বেরিয়ে আসে সাদা শাঁস। দাঁতে কামড় দিতেই কচকচ শব্দ, স্বাদ হালকা মিষ্টি। সাতক্ষীরার মানুষের কাছে এই ফলের নাম ‘পানির শিঙাড়া’, যা পানিফল
লেখক ইমতিয়াজ উদ্দীন127K বার পড়া

দেখতে অনেকটা শিঙাড়ার মতো। তবে দোকানে ভাজা হয় না, জন্মায় পানিতে। শক্ত খোসা ছাড়ালেই বেরিয়ে আসে সাদা শাঁস। দাঁতে কামড় দিতেই কচকচ শব্দ, স্বাদ হালকা মিষ্টি। সাতক্ষীরার মানুষের কাছে এই ফলের নাম ‘পানির শিঙাড়া’, যা পানিফল নামে পরিচিত।
সাতক্ষীরার হাটবাজারে এখন বেশ পানিফল দেখা যাচ্ছে। কেউ কিনছেন কেজি দরে, কেউ রাস্তার পাশে দাঁড়িয়েই খোসা ছাড়িয়ে খাচ্ছেন। তবে এই ফলের গল্প শুধু স্বাদে আটকে নেই। যে জলাবদ্ধ জমিতে একসময় ফসল ফলানো কঠিন ছিল, সেখানেই এখন পানিফল চাষ করে আয় করছেন কৃষকেরা। কাজ পাচ্ছেন গ্রামের নারীরাও।



