National
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় গতকাল শুক্রবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আজ শনি
লেখক নিজস্ব প্রতিবেদক179K বার পড়া

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় গতকাল শুক্রবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যান।
মৃত দুজন হলেন জাহাঙ্গীর হোসেন (৫৭) ও শাহ আলম (৪১)। তাঁদের একজন কয়েদি, অন্যজন হাজতি।
কারা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গতকাল দিবাগত রাত একটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী সাকিল আহমেদসহ কয়েকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

