National
খিলগাঁওয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বোনের
রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় মোস্তফা (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বোনের অভিযোগ, মাছ ধরার লিজ নিয়ে বিরোধের জেরে তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এক বন্ধু ডেকে নিয়ে যাওয়া
লেখক নিজস্ব প্রতিবেদক60K বার পড়া

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় মোস্তফা (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বোনের অভিযোগ, মাছ ধরার লিজ নিয়ে বিরোধের জেরে তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এক বন্ধু ডেকে নিয়ে যাওয়ার পর তাঁকে হত্যা করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, লোহা চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মোস্তফাকে মারধর করা হয়। পরে পালানোর সময় পড়ে গিয়ে তিনি আহত হন।

