National
আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: বিশ্বের বিশ্ববিদ্যালয়প্রধানদের মিলনমেলা
বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিশ্ববিদ্যালয়প্রধানদের পদচারণে মুখর হয়ে উঠেছে ঢাকা। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাজধানীর
লেখক লেখা:150K বার পড়া

বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিশ্ববিদ্যালয়প্রধানদের পদচারণে মুখর হয়ে উঠেছে ঢাকা। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাজধানীর বনানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক এই প্ল্যাটফর্মের সম্মেলন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো হচ্ছে।
আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এ আয়োজন। এর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত বিশ্বের বিশ্ববিদ্যালয়-নেতৃত্বের সঙ্গে সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ পেল।



