National
দুর্যোগ মোকাবিলায় কাজ করা সব এনজিওর সঙ্গে বসবে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগের আগাম প্রস্তুতি ও সতর্কবার্তার কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে দুর্যোগ মোকাবিলায় কর্মরত বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মধ্যে কাজের সমন্বয়ের অভাব রয়েছে। উন্নয়ন সংস্থাগুলোর ক
লেখক নিজস্ব প্রতিবেদক158K বার পড়া

দুর্যোগের আগাম প্রস্তুতি ও সতর্কবার্তার কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে দুর্যোগ মোকাবিলায় কর্মরত বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মধ্যে কাজের সমন্বয়ের অভাব রয়েছে। উন্নয়ন সংস্থাগুলোর কাজের এই পুনরাবৃত্তি (ওভারল্যাপিং) দূর করতে সরকার শিগগিরই সব এনজিওর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘সুরক্ষা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, দেশে অনেক এনজিও একই ধরনের কাজ করে। এতে অনেক ক্ষেত্রে কাজের ওভারল্যাপিং হয়ে যায়। এমনকি সরকারও সব সময় জানতে পারে না কে কোথায় কী কাজ করছে। ফলে একটি সমন্বয়ের ঘাটতি তৈরি হয়। সরকার ও উন্নয়ন সহযোগীরা সমন্বিতভাবে কাজ করতে পারলে দুর্যোগের ক্ষয়ক্ষতি রোধে আরও ভালো ফলাফল পাওয়া যাবে।



