National
পাতা দিয়ে সুর তোলেন রাব্বানী, কোক স্টুডিও এনে দিয়েছে পরিচিতি
বিদ্যালয়ে তখন মধ্যাহ্নবিরতি চলছে। মাঠের একপাশে মেহগনিগাছের ছায়ায় গল্প-আড্ডায় মেতেছে শিক্ষার্থীরা। এমন সময় মাঠে ঢুকলেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। তাঁকে দেখে এগিয়ে এলেন প্রধান শিক্ষক। কয়েকজন শিক্ষার্থীও এগিয়ে এসে কুশ
লেখক রাজিউল ইসলাম107K বার পড়া
বিদ্যালয়ে তখন মধ্যাহ্নবিরতি চলছে। মাঠের একপাশে মেহগনিগাছের ছায়ায় গল্প-আড্ডায় মেতেছে শিক্ষার্থীরা। এমন সময় মাঠে ঢুকলেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। তাঁকে দেখে এগিয়ে এলেন প্রধান শিক্ষক। কয়েকজন শিক্ষার্থীও এগিয়ে এসে কুশল বিনিময়ের পর আবদার জুড়ে দিল, ‘রাব্বানী স্যার, একটা গান শোনান।’
আবদার ফেলতে পারলেন না গোলাম রাব্বানী (৫৬)। মেহগনিগাছ থেকে ছিঁড়ে নিলেন দুটি পাতা। একটির এক প্রান্ত সামান্য ভাঁজ করে ঠোঁটে চেপে ধরলেন। এরপর ফুঁ দিতেই ভেসে এল সুর, ‘আমরা করব জয়, আমরা করব জয় একদিন’। একে একে শোনালেন ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’, ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’।



