National
বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েবের অভিযোগে জিডি
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে দলের আটটি লাগেজ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন ক্রিকেটারের দাবি, গতকাল বুধবার সকালে রাজশা
লেখক নিজস্ব প্রতিবেদক165K বার পড়া

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে দলের আটটি লাগেজ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন ক্রিকেটারের দাবি, গতকাল বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ এবং রাজশাহী মহানগর পুলিশ কাজ করছে।



