National
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্
লেখক বিশেষ প্রতিবেদক156K বার পড়া

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংসদীয় কমিটির সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদ আছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে কর্মরত জনবল ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।



