National
পাহাড় কাটায় ঠিকাদারের সঙ্গে জরিমানা গুনতে হবে সরকারি দপ্তরকেও
কক্সবাজারের চকরিয়ায় হারবাং সংরক্ষিত বনের ভেতর সড়ক নির্মাণ করতে পাহাড় কাটার ঘটনায় ১৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার শুনানি শেষে এ অর্থ সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দে
লেখক নিজস্ব প্রতিবেদক178K বার পড়া

কক্সবাজারের চকরিয়ায় হারবাং সংরক্ষিত বনের ভেতর সড়ক নির্মাণ করতে পাহাড় কাটার ঘটনায় ১৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার শুনানি শেষে এ অর্থ সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ অক্টোবর প্রথম আলোয় ‘চকরিয়ায় পাহাড় কেটে সড়ক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের শুনানিতে ডাকা হয়।



