National
সোনা, নিষিদ্ধ ওষুধ, ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ টাকার পণ্য জব্দ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, সোনার গয়না, বিদেশি সিগারেট, যৌন উত্তেজক ওষুধ, ইনসুলিন, মদসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস
লেখক নিজস্ব প্রতিবেদক108K বার পড়া

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, সোনার গয়না, বিদেশি সিগারেট, যৌন উত্তেজক ওষুধ, ইনসুলিন, মদসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গত মঙ্গলবার ও গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।



