National
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে শিল্প পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুলাইদ গ্রামের এ
লেখক প্রতিনিধি86K বার পড়া
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে শিল্প পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা এমসি বাজার ইউনিয়ন মোড় এলাকার সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিক। তাঁরা সকাল সাড়ে আটটা থেকে মহাসড়ক অবরোধ করেন। এর আগে গতকাল বুধবার দুই দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তাঁরা।



