National
প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পাটিগণিত শেখাবে এআই, ডাচ গবেষকেরা কী বলছেন
যোগ, বিয়োগ, গুণ, ভাগ। শিশুরা এগুলো শেখে প্রাথমিক বিদ্যালয়ে। আঙুলের কড় গুনে, মুখে বলে, মুখস্থ করে, অনুমান করে শিশুরা যোগ, বিয়োগ, গুণ, ভাগে দক্ষ হয়ে ওঠে। এটাই পাটিগণিত। নেদারল্যান্ডসের গবেষকেরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব
লেখক শিশির মোড়ল119K বার পড়া

যোগ, বিয়োগ, গুণ, ভাগ। শিশুরা এগুলো শেখে প্রাথমিক বিদ্যালয়ে। আঙুলের কড় গুনে, মুখে বলে, মুখস্থ করে, অনুমান করে শিশুরা যোগ, বিয়োগ, গুণ, ভাগে দক্ষ হয়ে ওঠে। এটাই পাটিগণিত। নেদারল্যান্ডসের গবেষকেরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাটিগণিতের দক্ষতা বাড়াতে পারে।
বাংলাদেশের মতো দেশগুলোয় বয়স্করা এআই ব্যবহার করবেন কি করবেন না, তা নিয়ে সংশয় দূর হচ্ছে না। এ দেশের বিশ্ববিদ্যালয়গুলো এআই নিয়ে চিন্তাভাবনার প্রাথমিক স্তর পার করতে পারেনি। সংবাদমাধ্যমে এআই আত্মস্থ করা নিয়ে বিতর্ক চলছে। অন্যদিকে শিশু বয়সে এআই কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে গবেষকেরা কাজ করে বসে আছেন। কাজটা শুরু হয়েছিল ১২ বছর আগে। ২০১৪ সালে।



