National
উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ শ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ
পৌনে চার ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল আটটা থেকে বকেয়া ও বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়
লেখক বিশেষ প্রতিবেদক56K বার পড়া
পৌনে চার ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল আটটা থেকে বকেয়া ও বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি প্রথম আলোকে বলেন, পোশাকশ্রমিকেরা দীর্ঘ সময় সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অনুরোধের পরও তাঁরা রাস্তা থেকে সরে না যাওয়ায় ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর দুপুর পৌনে ১২টার দিকে রাস্তায় যান চলাচল শুরু হয়।



