National
দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পুলিশের একগুচ্ছ পরামর্শ
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আয়োজক ও দর্শনার্থীদের জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব পরামর্শের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই না করে শেয়ার না কর
লেখক নিজস্ব প্রতিবেদক106K বার পড়া

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আয়োজক ও দর্শনার্থীদের জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব পরামর্শের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই না করে শেয়ার না করা, পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণযন্ত্র স্থাপন এবং প্রতিমা বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণ করার বিষয় রয়েছে।
আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এতে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি কমবে।



