National
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজি অটোরিকশাচালক আহত
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক88K বার পড়া

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইবনে মিজান প্রথম আলোকে বলেন, রাতে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট সেটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।



