National
ট্রাইব্যুনাল আইন হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেখানে আ.লীগ আমলের ঘটনা নিয়ে আসা হয়েছে: মনসুরুল হক চৌধুরী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের হয়ে আইনি লড়াই করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছিল যুদ্ধাপরাধী ও তাদে
লেখক নিজস্ব প্রতিবেদক145K বার পড়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের হয়ে আইনি লড়াই করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছিল যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের বিচার করার জন্য। তবে অন্তর্বর্তী সরকারের সময় এই ট্রাইব্যুনালের কার্যধারায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঘটা ঘটনাগুলোর বিচারও যুক্ত করা হয়েছে। এর আগে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বাইরে অন্য কারও বিচার হয়েছে বলে জানা নেই।



