National
জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি
জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ এবং নতুন মজুরিকাঠামো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বামপন্থী রাজনৈতিক দলের নেতা, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও অর্থনীতিবিদেরা। তাঁরা বলেছেন, বর্তমান ব
লেখক নিজস্ব প্রতিবেদক35K বার পড়া

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ এবং নতুন মজুরিকাঠামো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বামপন্থী রাজনৈতিক দলের নেতা, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও অর্থনীতিবিদেরা। তাঁরা বলেছেন, বর্তমান বাস্তবতায় পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘গার্মেন্ট শ্রমিকদের আসন্ন মজুরি বৃদ্ধি ও নতুন মজুরিকাঠামো কেন জরুরি?’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



