National
আমার ভাইয়ের ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, তাতে তার পায়ের রগ কেটে যায়: জবানবন্দিতে সাক্ষী
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে বিএনপির সদস্য মো. উবাইদুল হককে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে উবাইদুলের কপালে, হাতে
লেখক নিজস্ব প্রতিবেদক98K বার পড়া

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে বিএনপির সদস্য মো. উবাইদুল হককে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে উবাইদুলের কপালে, হাতে আঘাত করে। তাঁর ডান পায়ের গোড়ালিতে কোপ দেয় হামলাকারীরা, যাতে তাঁর পায়ের রগ কেটে যায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ বুধবার এমন জবানবন্দি দিয়েছেন সাক্ষী মোছা. রোকসানা আক্তার। গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় সাক্ষী রোকসানা। তাঁর ভাই উবাইদুল হক জুলাই গণ–অভ্যুত্থানের সময় শহীদ হন।



