National
স্বপ্ন সুপারশপ: কেনাকাটায় বাঁকবদল
এক দশক আগেও মাছ-মাংস, সবজি, মসলাসহ গৃহস্থালি পণ্য কেনার ক্ষেত্রে বাসাবাড়িসংলগ্ন বা কাছের বাজারগুলোই ছিল একমাত্র ভরসা। পরিবর্তিত আর্থসামাজিক প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের জন্য সুপারশপগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। এখন এক
লেখক বিজ্ঞাপন বার্তা86K বার পড়া

এক দশক আগেও মাছ-মাংস, সবজি, মসলাসহ গৃহস্থালি পণ্য কেনার ক্ষেত্রে বাসাবাড়িসংলগ্ন বা কাছের বাজারগুলোই ছিল একমাত্র ভরসা। পরিবর্তিত আর্থসামাজিক প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের জন্য সুপারশপগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। এখন এক ছাদের নিচে সুপারশপে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য নির্ধারিত মূল্যে আর যথাযথ মানের আশ্বাসে পাওয়া যাচ্ছে।
নগরমুখী মানুষ এমন একটি সুশৃঙ্খল পরিবেশ চায়, যেখানে এক ছাদের নিচেই ঝক্কিঝামেলাহীন যাবতীয় বাজার করার সুবিধা বিদ্যমান। মানুষ আগের চেয়ে স্বাস্থ্যসচেতন বলেই নিরাপদ খাদ্য তার প্রত্যাশা। তা ছাড়া পণ্যের ওপর থেকে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার ক্রেতাদের আগের তুলনায় বেশি সুপারশপমুখী করেছে। আর এভাবেই মধ্যবিত্ত পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে।



