National
নিউইয়র্কে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লেখক নিজস্ব প্রতিবেদক91K বার পড়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘এ দেশের একজন বরেণ্য ব্যক্তি, যিনি নোবেল প্রাইজ পেয়ে দেশের সুনাম অর্জন করে নিয়ে এসেছেন, তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস, তাঁর সাথে অসম্মানজনক আচরণ করেছে এই পরাজিত ফ্যাসিস্টদের দোসররা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেফকে বিমানবন্দরে। এ ঘটনায় দেশের সম্মান কি বৃদ্ধি পেয়েছে? গোটা পৃথিবীর বিভিন্ন দেশ যাঁকে সম্মান করে, তাঁকে আপনারা অসম্মান করছেন বিদেশের মাটিতে, তাঁকে হেয় করছেন। এটা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ ভালোমতো নেয়নি। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’



