বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বাড়ানো হয়েছে।
‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’–এর আওতায় দরপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা চার মাস বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।