National
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে দুর্বৃত্তদের আগুন
নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘ
লেখক প্রতিনিধি32K বার পড়া

নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।



