লক্ষ্মীপুরের রায়পুরে একটি মুঠোফোন বিস্ফোরিত হয়ে দুই যুবক আহত হয়েছেন। এর মধ্যে একজনের চোখ আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগার ভূঁইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন ওই এলাকার কবির আহমেদের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মতিনের ছেলে মো. শাকিল (২৫)। তাঁদের মধ্যে রুবেলকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শাকিলকে চাঁদপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।