National
ঢাকার ফুটপাতে একজনকে মারধরের ভিডিও ভাইরাল, ঘটনাটি আসলে কী ঘটেছিল
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর করছেন এক যুবক। কান ধরে ওঠবস করানো হচ্ছে। পাশ দিয়ে চলছে যানবাহন। দুই পুলিশ সদস্যসহ পাশে দাঁড়িয়ে ঘটনাটি দেখছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা
লেখক বিশেষ প্রতিবেদক118K বার পড়া

ফুটপাতে এক ব্যক্তিকে মারধর করছেন এক যুবক। কান ধরে ওঠবস করানো হচ্ছে। পাশ দিয়ে চলছে যানবাহন। দুই পুলিশ সদস্যসহ পাশে দাঁড়িয়ে ঘটনাটি দেখছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সোমবার দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডে অবস্থিত বেসরকারি বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে এ ঘটনা ঘটে।
এক তরুণীকে (২৩) শ্লীলতাহানি করার অভিযোগে হামলার শিকার হন ওই ব্যক্তি। একপর্যায়ে শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানা (৪৮) নামের ওই ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা-পুলিশ। পরে তাঁকে এক মাসের সাজা দিয়ে কারাগার পাঠান ঢাকা মহানগর পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।



