National
পিআইবির অতিথি গবেষণায় চূড়ান্ত চার প্রস্তাব, প্রত্যেকে পাচ্ছেন ৩ লাখ টাকা
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অতিথি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে চূড়ান্তভাবে চারটি গবেষণা প্রস্তাব নির্বাচন করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট জুরি বোর্ডের তিন স্তরের মূল্যায়ন, সাক্ষাৎকার ও উপস্থাপনা শেষে দেশ-বিদেশ থেকে
লেখক নিজস্ব প্রতিবেদক84K বার পড়া
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অতিথি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে চূড়ান্তভাবে চারটি গবেষণা প্রস্তাব নির্বাচন করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট জুরি বোর্ডের তিন স্তরের মূল্যায়ন, সাক্ষাৎকার ও উপস্থাপনা শেষে দেশ-বিদেশ থেকে জমা পড়া ১৭১টি প্রস্তাবের মধ্য থেকে এই চারটিকে চূড়ান্ত করা হয়। নির্বাচিত গবেষকেরা প্রত্যেকে তিন লাখ টাকা করে গবেষণা বৃত্তি পাবেন। ছয় মাসের মধ্যে তাঁদের এই গবেষণা সম্পন্ন করতে হবে।
পিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত গবেষকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী তাশাহুদ আহমেদ রাফিম ও মুহাম্মদ মুযযাম্মিল হক, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ফিলিপ মেরিল কলেজ অব জার্নালিজমের সহযোগী অধ্যাপক নাঈমুল হাসান এবং দৃক ট্রাস্টের গবেষক মীর হুজাইফা আল মামদূহ।



