National
চাঁদাবাজ ও জমি দখলকারীদের যে পরিচয়ই থাকুক কঠোর ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার
মাদক কারবারি, চাঁদাবাজ ও জমি দখলকারীরা যে পরিচয় বা অবস্থানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি বলেছেন, এসব অপরাধে জড়িত ব্যক্ত
লেখক নিজস্ব প্রতিবেদক93K বার পড়া

মাদক কারবারি, চাঁদাবাজ ও জমি দখলকারীরা যে পরিচয় বা অবস্থানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি বলেছেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।
মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার। সভার সঞ্চালনা এবং সেপ্টেম্বর মাসের সার্বিক অপরাধচিত্র তুলে ধরেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন।



