Money
অবৈধ ঋণ অ্যাপে লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
অননুমোদনহীন অনলাইন অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ও পেম
লেখক নিজস্ব প্রতিবেদক16K বার পড়া

অননুমোদনহীন অনলাইন অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) এ নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে গুগল প্লে স্টোরসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে এসব অনুমোদনহীন ঋণদাতা অ্যাপস অপসারণ ও সেবা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।



