নতুন করে আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও সরঞ্জাম উৎপাদনের কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এর মধ্য দিয়ে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলক অতিক্রম করল বাংলাদেশ। বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা ৩০২টি।
বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানাগুলো যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি লিড প্লাটিনাম এবং ৩টি লিড গোল্ড সনদ পেয়েছে। এ কারখানাগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস। প্রতিষ্ঠানটি তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্যাকেজিং পণ্য উৎপাদন করে থাকে।