Money
চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ
চলমান শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক খাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে জরিপ করার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এ জন্য সদস্য কারখানার কাছে চলতি মাসের প্রথম ১৮ দিনের উৎপাদন ব্
লেখক নিজস্ব প্রতিবেদক19K বার পড়া

চলমান শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক খাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে জরিপ করার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এ জন্য সদস্য কারখানার কাছে চলতি মাসের প্রথম ১৮ দিনের উৎপাদন ব্যাহত হওয়া, রপ্তানি আদেশ বাতিল, পণ্য আকাশপথে পাঠানোর অতিরিক্ত ব্যয়, ছাড় দিয়ে পণ্য বিক্রি, কারখানার সম্পদের ক্ষতিসহ বিভিন্ন খাতের তথ্য চেয়েছে সংগঠনটি।
বিজিএমইএ গত বুধবার সদস্য কারখানাগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য চেয়েছে। চিঠিতে ২২ নভেম্বরের মধ্যে নির্ধারিত অনলাইন ফরমে সদস্যদের এসব তথ্য জমা দিতে বলা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে শিল্পের সামগ্রিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন, নীতিগত সহায়তার সুপারিশ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে সংগঠনটি।



