Money
আর্থিক প্রতিষ্ঠানে সহজে মিলছে গাড়ির ঋণ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও জ্বালানি খরচ কমাতে দেশের পরিবহন খাতে এখন নতুন ছোঁয়া লেগেছে। ক্ষতিকারক কার্বন নিঃসরণ হ্রাস এবং জ্বালানিসাশ্রয়ী যানবাহনের ব্যবহার দ্রুত বৃদ্ধিতে বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রত
লেখক নিজস্ব প্রতিবেদক45K বার পড়া

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও জ্বালানি খরচ কমাতে দেশের পরিবহন খাতে এখন নতুন ছোঁয়া লেগেছে। ক্ষতিকারক কার্বন নিঃসরণ হ্রাস এবং জ্বালানিসাশ্রয়ী যানবাহনের ব্যবহার দ্রুত বৃদ্ধিতে বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে এসেছে বিশেষ পরিবেশবান্ধব গাড়ি ঋণসুবিধা। আর্থিক খাতের এই সময়োপযোগী ইতিবাচক উদ্যোগ পরিবেশসচেতন ক্রেতাদের নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা দিচ্ছে।
বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই ঋণ কেবল নতুন গাড়িতে আর সীমাবদ্ধ নেই। সাধারণ গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে পুরোনো বা রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ির জন্য রয়েছে বিশেষ অর্থায়নসুবিধা। এ ছাড়া পূর্ণাঙ্গ হাইব্রিড গাড়ির পাশাপাশি সাশ্রয়ী সেমি-হাইব্রিড গাড়ির ঋণসুবিধাও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব এসব আধুনিক গাড়ি কেনা আগের চেয়ে অনেক সহজ হচ্ছে।



