Money
‘স্বচ্ছতা ও সহনশীল শর্তই গাড়ির ঋণের মূল শক্তি’
ডাচ্-বাংলা ব্যাংকের অটো লোন সুবিধা, স্বচ্ছতা, পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনে অর্থায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশা
লেখক শামসুল হক মোহাম্মাদ মিরাজ12K বার পড়া

ডাচ্-বাংলা ব্যাংকের অটো লোন সুবিধা, স্বচ্ছতা, পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনে অর্থায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। সাক্ষাৎকারটি নিয়েছেন শামসুল হক মো. মিরাজ।
অটো লোনে দীর্ঘমেয়াদি কিস্তির সুবিধা গ্রাহকদের মূলধন ব্যবস্থাপনায় কীভাবে সহায়তা করছে?
এহতেশামুল হক খান: আমরা সব সময় গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই ঋণের কিস্তি নির্ধারণ করে থাকি। অটো লোনে দীর্ঘমেয়াদি কিস্তির সুবিধা থাকায় গ্রাহকদের মাসিক ঋণ পরিশোধের চাপ তুলনামূলকভাবে অনেক কমে আসে। ফলে গ্রাহককে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় না করে একটি নির্দিষ্ট ও পূর্বনির্ধারিত মাসিক কিস্তির মাধ্যমে পছন্দসই গাড়ি কেনার সুযোগ তৈরি হয়।



