Money
গাড়িঋণে সুদহার কমে ১০ শতাংশের নিচে
নিজের একটা শখের গাড়ি কে না চায়। আর সেটা যদি হয় কিছুটা নিজের জমানো টাকা ও বাকিটা ব্যাংকের টাকায়, তাহলে তো গাড়ি একটা কেনা যায়। গাড়ি কিনতে এখন ব্যাংকঋণ আরও সহজ হয়েছে। পাশাপাশি গাড়ির ব্যাংকঋণের সুদহার ৮ দশমিক ৯৯ থেকে ১০ শতাং
লেখক নিজস্ব প্রতিবেদক49K বার পড়া
নিজের একটা শখের গাড়ি কে না চায়। আর সেটা যদি হয় কিছুটা নিজের জমানো টাকা ও বাকিটা ব্যাংকের টাকায়, তাহলে তো গাড়ি একটা কেনা যায়। গাড়ি কিনতে এখন ব্যাংকঋণ আরও সহজ হয়েছে। পাশাপাশি গাড়ির ব্যাংকঋণের সুদহার ৮ দশমিক ৯৯ থেকে ১০ শতাংশের মধ্যে নেমে এসেছে। একই সঙ্গে ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহন কেনার জন্য ব্যাংকগুলো একজন গ্রাহককে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। ফলে ব্যাংকগুলো যেসব গাড়ি কেনার জন্য ঋণ দিচ্ছে তার অর্ধেকই ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহন। এর ফলে দীর্ঘদিন পর দেশে গাড়ির বাজারে কিছুটা চাঙা ভাব ফিরে এসেছে।
গাড়ি কেনার ক্ষেত্রে এখনো ব্যাংকঋণকেই সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। এই ঋণ নেওয়ার একটি বড় সুবিধা হলো গ্রাহককে কোনো ব্যক্তিগত সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রাখতে হয় না। ঋণের টাকায় কেনা গাড়ির মালিকানা মূলত ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে যৌথভাবে সংরক্ষিত থাকে। ঋণ সম্পূর্ণ শোধ হওয়ার পরই কেবল গ্রাহক গাড়ির পূর্ণাঙ্গ মালিকানা পান।



