Money
ঋণমানের পূর্বাভাস বাড়ায় আস্থা ফিরবে, তবে সংস্কারও এগিয়ে নিতে হবে
দেশে এখন নির্বাচিত সরকার ক্ষমতায়। অর্থনীতি পুনরুদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই সময়ে মুডিসের মতো আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস বাড়িয়েছে, বিষয়টি ইতিবাচক। এতে দেশের অর্থনীতি ও বিন
লেখক লেখা:40K বার পড়া

দেশে এখন নির্বাচিত সরকার ক্ষমতায়। অর্থনীতি পুনরুদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই সময়ে মুডিসের মতো আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস বাড়িয়েছে, বিষয়টি ইতিবাচক। এতে দেশের অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে আস্থা বাড়তে পারে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এসব সংস্থার মূল্যায়নে গুরুত্ব দিয়ে থাকেন। ফলে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে ইতিবাচক বার্তা যাবে।
মূল্যস্ফীতি এখনো বড় উদ্বেগ হলেও সামষ্টিক অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে উন্নতি হয়েছে। ব্যালান্স অব পেমেন্টের পরিস্থিতি ভালো হয়েছে, বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জ্বালানিসংকট অবশ্য নতুন নয়; কয়েক বছর ধরেই এটি চলছে। এর সঙ্গে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি যুক্ত হয়ে সংকট আরও গুরুতর হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা তো আছেই। এর প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের আস্থায়। বাংলাদেশ একধরনের ভাবমূর্তি সংকটেও পড়েছিল।



