Money
নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পথে রেল চলবে বিদ্যুতে, ৩৮২২ কোটি টাকার প্রকল্প উঠছে একনেকে
ডিজেলের পরিবর্তে বিদ্যুতের সাহায্যে রেলের ইঞ্জিন চলবে, এমন একটি নতুন প্রকল্প নিচ্ছে সরকার। এতে খরচ হবে ৩ হাজার ৮২২ কোটি টাকা। যার মাধ্যমে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ৫২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা নির্মাণ ক
লেখক নিজস্ব প্রতিবেদক35K বার পড়া

ডিজেলের পরিবর্তে বিদ্যুতের সাহায্যে রেলের ইঞ্জিন চলবে, এমন একটি নতুন প্রকল্প নিচ্ছে সরকার। এতে খরচ হবে ৩ হাজার ৮২২ কোটি টাকা। যার মাধ্যমে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ৫২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা নির্মাণ করা হবে। সংগ্রহ করা হবে বিদ্যুৎ–চালিত ইঞ্জিনসহ কোচ।
আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পটি পাসের জন্য উঠানো হতে পারে। প্রকল্পটি পাস হলে গণপরিবহনের উন্নতির পাশাপাশি পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সভায় সব মিলিয়ে ১৫টি প্রকল্প উঠছে।



