Money
ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো
প্রায় সাড়ে চার কোটি ডলার বিদেশি বিনিয়োগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক অবকাঠামো বিনিয়োগকারী সংস্থা প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডি
লেখক বাণিজ্য ডেস্ক38K বার পড়া

প্রায় সাড়ে চার কোটি ডলার বিদেশি বিনিয়োগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক অবকাঠামো বিনিয়োগকারী সংস্থা প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে গঠিত বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা ও দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি



