Money
শেয়ারবাজারে ‘অবাঞ্ছিত’ সালমান বেক্সিমকোর পর্ষদ থেকেও বাদ
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান। ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়
লেখক নিজস্ব প্রতিবেদক17K বার পড়া

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান। ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন তিনি।
বিএসইসি সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। তাতে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়েন সালমান এফ রহমান। এবার তিনি বাদ পড়লেন বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত অপর দুই কোম্পানি শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পরিচালনা পর্ষদ থেকে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ দুই কোম্পানির পুনর্গঠিত পর্ষদের অনুমোদন দেওয়া হয়।



