Money
নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তি আগামীকাল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি অবশেষে ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে বন্দরের ১৫ বছরের পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতে
লেখক নিজস্ব প্রতিবেদক13K বার পড়া

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি অবশেষে ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে বন্দরের ১৫ বছরের পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি।
আগামীকাল বেলা তিনটায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি সই হবে। সেখানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। এই টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন চলছে। এই প্রক্রিয়া বাতিলের দাবিতে ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি। চুক্তি করা হলে বন্দর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।



