Money
আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক, বেড়েছে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম
স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজানি জানিয়েছে, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তাঁর সম্পদমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে গত জু
লেখক বাণিজ্য ডেস্ক26K বার পড়া

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজানি জানিয়েছে, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তাঁর সম্পদমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে গত জুন মাসে প্রথম এই মাইলফলক স্পর্শ করেন ইলন মাস্ক। পরে তাঁর সম্পদমূল্য কমে যায়। গতকাল শেয়ারের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খেতাব ফিরে পেলেন তিনি।
ফোর্বসের হিসাবে, আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখার সময় ইলন মাস্কের সম্পদের মোট মূল্য ছিল ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে শুক্রবার ছিল গত সপ্তাহের শেষ কার্যদিবস। এরপর গতকাল বাজার খোলার পর এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে ৩০ দশমিক ৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০ কোটি ডলার।



