Money
শুরু হচ্ছে রিয়েলিটি শো কনকা সেরা পরিবার সিজন ৫
দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আবারও শুরু হচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো কনকা সেরা পরিবার সিজন ৫। টানা চার সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এ রিয়েলিটি গেম শোর এবারের আয়োজনে থ
লেখক বাণিজ্য ডেস্ক36K বার পড়া

দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আবারও শুরু হচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো কনকা সেরা পরিবার সিজন ৫। টানা চার সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এ রিয়েলিটি গেম শোর এবারের আয়োজনে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার গেম ও তারকাদের উপস্থিতিসহ নতুন সব আয়োজন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশে কনকা ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ঢাকার গুলশানের প্রধান কার্যালয়ে গত শনিবার এক সংবাদ সম্মেলনে এ রিয়েলিটি গেম শোর নতুন সিজন শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সিজন ৫-এর লোগো উন্মোচন এবং থিম সং পরিবেশন করা হয়।



