যেসব ব্যাংক আগ্রহী—ব্র্যাক, সিটি, পূবালী, মিউচুয়াল ট্রাস্ট, ঢাকা ও ডাচ্–বাংলা ব্যাংক।

স্ট্যানচার্টের রিটেইল ব্যবসার আওতায় আমানত রয়েছে ১৬ হাজার কোটি টাকা।

ঋণের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা।

বাংলাদেশের ভোক্তা ব্যাংকিং (রিটেইল) ব্যবসা বিক্রি করে দেবে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সংক্ষেপে ব্যাংকটি এসসিবি ও স্ট্যানচার্ট হিসেবে পরিচিত। ব্যাংকটি তাদের ব্যক্তিগত পর্যায়ের ঋণ ও শাখা কার্যক্রম, ইসলামি ব্যাংকিং ও ক্রেডিট কার্ড সেবাসহ রিটেইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত ব্যবসা বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।